সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কুষ্টিয়ার মিরপুরে র‌্যাবের অভিযানে ১৬০ পিস ইয়াবা সহ ২মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি র‌্যাব ১২ সিপিসি-১, তারিখঃ ১৮ জানুয়ারি ২০২৪ খ্রিঃ
র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে কুষ্টিয়া জেলার মিরপুর থানা এলাকা হতে ১৬০ পিস ইয়াবা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় গত ১৭ জানুয়ারি ২০২৪ খ্রিঃ রাত ১০.১০ ঘটিকায় র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন চরপাড়া গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬০ পিস ইয়াবা (যাহার আনুমানিক মূল্য ৪৮,০০০/- টাকা) এবং নগদ ১,৭০০/- টাকা সহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ১নং আসামি মোঃ সাগর আলী (৩১), পিতা-মৃত মোজাম্মেল হক, সাং-নওদা আজমপুর এবং ২নং আসামি মোঃ জাহিদ (২৪), পিতা-মোঃ জয়নাল মন্ডল, সাং-চরপাড়া, উভয় থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্বাক্ষরিত-এম আবুল হাশেম সবুজ(লেঃ কমান্ডার বিএন) কোম্পানী কমান্ডার র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com