মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
কুষ্টিয়ার হরিপুরে প্রকাশ্যে মাদকের আসর, যুবসমাজ ধ্বংসের পথে Reading Time: < 1 minute
কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের রশিদ মোড় এলাকায় দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মাদকের বিস্তার।
স্থানীয়দের অভিযোগ, রশিদ মোড়ে জাফর সাহেবের হাসপাতালের পিছনে অবস্থিত লিচুর বাগান ও ফাঁকা মাঠে প্রকাশ্যেই চলছে মাদক সেবন ও বিক্রির এক ভয়ঙ্কর আসর। অভিযোগ উঠেছে, ওই এলাকার জহুরুল নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সেখানে গাঁজা ও ট্যাপেন্টা সহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে। সন্ধ্যা নামলেই লিচুর বাগানটি যেন পরিণত হয় মাদক সেবনের এক আড্ডাখানায়।
সেখানে স্কুল ছাত্র থেকে শুরু করে যুবক এমনকি কিছু বয়স্ক লোকও মাদকের নেশায় জড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা স্থানীয় সচেতন মহল বলছেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবসতিপূর্ণ এলাকার এত কাছে প্রকাশ্যে মাদকের এমন অবাধ বেচাকেনা পুরো সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
প্রতিদিন সন্ধ্যার পর এলাকায় ভিড় জমে নেশাগ্রস্তদের, যা এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করছে। এভাবে চলতে থাকলে আগামী প্রজন্ম ভয়াবহ বিপদের মুখে পড়বে এবং যুবসমাজ ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তাই তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে হরিপুর এলাকার যুবসমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পায় এবং এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।