শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে ১৩৬ পিস ইয়াবা সহ ১মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, র‌্যাব ১২- সিপিসি -১
র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে কুষ্টিয়া জেলার কুমারখালী থানা এলাকা হতে ১৩৬ পিস ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় অদ্য ১৬ জানুয়ারি ২০২৪ খ্রিঃ বিকাল ০৫.১০ ঘটিকায় র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন নন্দীগ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৩৬ পিস ইয়াবা (যাহার আনুমানিক মূল্য ৪০,৮০০/- টাকা), ০২টি মোবাইল ফোন, ০৩টি সিম এবং ০১টি মোটরসাইকেল সহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মোঃ রেজাউল করিম (৩৬) পিতা-মৃত মমতাজ আলী শেখ, সাং-সমসপুর, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্বাক্ষরিত-কিশোর রায়, সিনিঃ এএসপি,স্কোয়াড কমান্ডার র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com