সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কুষ্টিয়া মিরপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল ইসলাম,কুষ্টিয়া:
কুষ্টিয়া মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মোল্লাপাড়ায় স্ত্রীর স্বীকৃতি দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন শুরু করেছেন প্রেমিকা। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক রবিন তার নিজ বাড়ি থেকে পালিয়ে গেছে। গত ২২ অক্টোবর সকাল থেকে মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের গোলাপ মোল্লার বাড়িতে এ অনশন কর্মসূচী চলছে। এ ব্যাপারে চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবলু বিষয়টি নিশ্চিত করে। মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের গোলাপ মোল্লার ছেলে রবিনের সঙ্গে একই গ্রামের বাসিন্দা অসহায় মেয়েটির দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক করেন, আমার গর্ভে রবিনের সন্তান আজ সাত মাস হয়েছে আমাদের দুজনের প্রেমের সম্পর্ক বিগত সাত বছর।বিষয়টি এখন এলাকার অনেকেই জানে। আমার আর কোথাও ফিরে যাওয়ার পথ নেই। রবিন স্ত্রী হিসেবে গ্রহণ না করলে আত্মহত্যা ছাড়া আমার কোনো পথ নেই বলে জানান ওই অসহায় মেয়েটি।এ ব্যাপারে অনশনকারী জানান,আমি এ বাড়িতে আসার পর আমার প্রেমিকের স্বজনেরা আমাকে নানাভাবে গালিগালাজ ও মারধর করে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা চালাচ্ছেন। সেই সঙ্গে আমাকে নানার হুমকি দামকি দিয়ে আসছেন। আমি এখন অসহায়ের মত জীব-যাবন করছি। তিনি আরো বলেন,যতক্ষন পর্যন্ত আমি স্ত্রীর স্বীকৃতি না পাব ততক্ষন পর্যন্ত এই বাড়িতে অবস্থান করবো এবং আমার অধিকার আদায় করে নেব আমি বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছি আমি অসহায় আমার পাশে কেউ নেই।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com