সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কুষ্টিয়া মিরপুরে হত্যা মামলা তুলে না নেওয়ায় বাদীর পরিবারের উপর সন্ত্রাসীদের হামলা

Reading Time: 2 minutes

আব্দুর রহমান, কুষ্টিয়া :
কুষ্টিয়া মিরপুরে হত্যা মামলা তুলে না নেওয়ায় বাদীর পরিবারের উপর সন্ত্রাসীদের হামলা
কুষ্টিয়া মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নে ২০১১ সালের জাফর মেম্বর হত্যার বাদীর পরিবারের উপর মামলা তুলে নেওয়ার জন্য প্রায় ১ যুগ ধরে হামলা লুটতরাজ, অগ্নিসংযোগ, মারধরসহ অমানুষিক নির্যাতন চালিয়ে যাচ্ছে জাফর মেম্বার হত্যা মামলার আসামী আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীরা। এরই ধারাবাহিকতায় গত ৫ /৮/২০২৪ তারিখে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আবারও জাফর হত্যা মামলার বাদীর পরিবারের উপর হামলা চালায়।
এই নিয়ে কুষ্টিয়া মিরপুর থানায় মৃত জাফর মেম্বরের স্ত্রী নাসরিন খাতুন বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন।এজাহার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়,
ইকরামুল ইসলাম (৫০), মোশারফ (৬০),উত্ত পিতা-আমান উল্লার, সাং- নতুন ভেদামারী, আমবাড়ীয়া, হাসিবুর (৩০), পিতা- মৃত আনছার, সাং পুরাতন ভেদামারী, রিপন (২৮) পিতা- অজ্ঞাত, সাং, কারিগরপাড়া, ভেদামারী, রশিদ (৪৬), পিতা- মৃত রওশন, সাং- পুরাতন ভেদামারী,ওহিদ (৪৫), পিতা- মৃত মোবারক হোসেন, সহ পুরাতন ভেদামারী, ফেরদৌসী খাতুন (৫০) মোঃ ওহিদ, পুরাতন ভেদামারী, মারফত আলী(৪২), পিতা মকবুল হোসেন, সাং- পুরাতন ভেদামারী, আলম হোসেন (৪০) পিতা- মোঃ আবু-ছদ্দিন, সাং- পাঁচবাড়ীয়া, আমবাড়ীয়া, ফুরকান আলী(৩৫) পিতা- মো: আজেত আলী, সাং- নতুন ভেদামারী, আমবাড়ীয়া, কামারুল (৫৫) পিতা মৃত রওশন, সাং। পুরাতন ভেদামারী, হেলাল (৪৫) পিতা- মোঃ খলিল, সাং-নতুন ভেদামারী, থানা মিরপুর জেলা- কুষ্টিয়া গণসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের সহযোগিতায় গত ২৩/০২/২০১১ ইং তারিখে অনুমান সন্ধা সাড়ে সাতটার দিকে ভেদামারী প্রাথমিক বিদ্যালয়ের নিকট রাস্তার উপরে আমার স্বামী আবু জাফর (মেম্বারকে) ধারালো অস্ত্রদ্বারা কুপাইয়া হত্যা করায় আমি বাদী হইয়া থানায় একটি হত্যা মামলা করি। উক্ত মামলায় আসামীগণ বিজ্ঞ আদালত হইতে জামিনে মুক্তি পেয়ে গত ১৪ বছর তারিখ ও সময় আমাকে ও মামলার স্বাক্ষীদের ভয়-ভীতি প্রদর্শন করে মামলা উঠিয়ে নিয়ার জন্য চাপ সৃষ্টি করে। এর ধারাবাহিকতায় এবার দেশের পট পরিবর্তন হওয়ায় আবারও উপরোক্ত আসামীগণ সহ অজ্ঞাতনামা ৪/৫ জন আওয়ামী সন্ত্রাসীরা ধারালো অস্ত্র রামদা, লোহার রড, হাতুড়ী, হকস্টিক, হাতকুড়ল, সজ্জিত হয়ে আবার আমাদের বসত বাড়ীতে প্রবেশ করিয়া আমার নাম ধরিয়া অকথ্য ভাষায় গালাগালিসহ আসামীগণ আমার ঘরের মধ্যে থাকা আসবাবপত্র, টিভি, ফ্রিজ, দরজা-জানালা, টিনের বেড়া, টিনের চালা ভাংচুর করিয়া অনুমান তিন চার লাখ টাকার ক্ষতিসাধন করে। এছাড়াও বিছানার নিচে থাকা ধান বিক্রয় এর নগদ প্রায় চার লাখ টাকা লুট করে । পাশে আমার ভাসুর সিরাজুল ইসলামের বসত ঘরে প্রবেশ করেও একই ধরনের লুটপাট, ভাংচুরসহ আমাদের কুপিয়ে মারাক্তক ভাবে আহত করে ঘরে অগ্নিসংযোগ করে। এসময় এলাকাবাসীর এগিয়ে আসলে আসামীগন হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com