রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলায় ৯ জন গ্রেফতার

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল ইসলাম,কুষ্টিয়া:
কুষ্টিয়া জেলা গোয়েন্দা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের ৯ আসামী গ্রেফতার।ডিবি পুলিশের দেওয়া তথ্য সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মনজুরা খাতুন দীর্ঘ দিন ধরে মিজানুর রহমানের বাড়িতে রান্না, বান্না’সহ বাড়ির কাজ করতেন এবং তিনি ওই বাড়িতেই থাকতেন।এর মাঝে মনজুরা খাতুনের ছেলে মিজানুর রহমানের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি করে নেয়। তারপর বাড়িওয়ালা মিজানুর রহমান তাকে বাড়ি থেকে বের করে দেয়। তারই জের ধরে এই ডাকাতির পরিকল্পনা করেন তারা। ডাকাতির পূর্বে কৌশলে বাড়ীর লোকজনদেরকে খাবারের মাধ্যমে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিলো তারা।এরপর একে একে মালামাল, সোনা, গহনা, টাকা লুট করে নেয় তারা। গ্রেফতারের পর আসামি রাকিবুল হাসান স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। আসামিদের স্বীকারক্তি ও দেখানো মতে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও চুরি হওয়া টাকা উদ্ধার করে ডিবি পুলিশ।উল্লেখিত ঘটনা বিষয়ে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুল হক চৌধুরী পিপিএম এর কাছে জানতে চাওয়া হলে, তিনি বলেন, আমাদের কুষ্টিয়া জেলা পুলিশ সুপার স্যার এর নির্দেশনা ও বিশেষ তত্ত্বাবধানে উল্লেখিত ঘটনার সাথে জড়িত ৯ জনকে আটক করা হয়েছে।অপরাধী যেই হোক না কোনো ছাড় দেওয়া হবে না, ডাকাতি চক্র যত বড়ই শক্তিশালী হোক-না-কেনো এদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে।এছাড়াও ডাকাতির কাজে অন্যান্য সহযোগী পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com