বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

News Headline :
বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১০ আগষ্ট ২০২৩ ইং তারিখ দুপুর ০১:৪০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন চিথলিয়া গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৭৭ পিস টাপেন্টাডল ট্যাবলেট যাহার মূল্য আনুমানিক ২৬,৫৫০/-(ছাব্বিশ হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা সহ ০১ জন আসামি মীর শাহিনুর ইসলাম (৪২), পিতা-মৃত মীর আবুল কাশেম, সাং-চিথলিয়া(মাদ্রাসাপাড়া), থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com