সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার ০১ জন পলাতক আসামি গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
গত ০৩ আগষ্ট ২০২৩ তারিখ কুষ্টিয়া জেলার সদর উপজেলার মজমপুরস্থ বানী সিনেমা হল গলির জনৈক মোজাফ্ফর তেল পাম্পের মালিকের ভাড়া বাসায় ইজিবাইক চালক নাজির আহমেদ হিরু(৪৬) নামক এক ব্যক্তিকে বাসায় ডেকে নিয়ে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে শাসরোধ করে হত্যা করে এবং তার ইজিবাইক চুরি করে ও তার লাশ লুকানোর জন্য ঐ বাসার পশ্চিম-দক্ষিন কোনায় একটি আম গাছের গোড়ায় গর্ত করে মাটি দিয়ে পুতে রাখে। উক্ত ঘটনার প্রেক্ষিতে মৃত নাজির আহমেদ হিরু এর ভাই মোঃ রাকিবুল ইসলাম(৪৪) বাদী হয়ে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার মামলা নং-৬১, তারিখ-২৪ আগষ্ট ২০২৩, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড ১৮৬০। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় অদ্য ২৫ আগষ্ট ২০২৩ ইং তারিখ ভোর ০৫:৩০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন বড় বাজার রেল লাইন এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ হৃদয়(২৭), পিতা-আব্দুল আজিজ, সাং-চরমিলপাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। উক্ত আসামির নামে একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com