বুধবার, ২৯ Jul ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

কুষ্টিয়ায় স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া:

কুষ্টিয়ায় সাব্বির আহমেদ (৩৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই দ্বিতীয় স্ত্রী রজনী খাতুনের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী রজনী পলাতক রয়েছে। রবিবার (৩ অক্টোবর) ভোর ৪টার দিকে শহরতলীর আড়ুয়াপাড়া এলাকার ছোট ওয়ারলেস গেট সংলগ্ন নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত সাব্বির আহমেদ আড়ুয়াপাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে খোকসা গোপগ্রাম এলাকার এক মেয়ের সাথে প্রেম করে বিয়ে করে সাব্বির। পরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বর্তমানে তার প্রথম স্ত্রী ঢাকায় থাকেন। নিহত সাব্বিরের প্রথম স্ত্রীর দুই কন্যা সন্তান রয়েছে। গেল একমাস আগে সাব্বির কুষ্টিয়া শহরতলীর উত্তর লাহিনী পাড়া এলাকার শামসুলের মেয়ে রজনী খাতুনের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন। পারিবারিক কলহের জের ধরে স্বামী সাব্বিরকে গালায় ছুরিকাঘাত করে হত্যা করে স্ত্রী রজনী। এর পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত স্ত্রী রজনী। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন বলেন,পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। মরদেহটি উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এঘটনায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com