রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে ১১ বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী দীর্ঘ ১৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি
১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী,
খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

২। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২,সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া একটি চৌকষ আভিযানিক দল গত ২১ অক্টোবর ২০২৩ তারিখে রাত ১০.৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন মঙ্গলবাড়ীয়া এলাকা’’ হতে ১১ বছর ০৬ মাসের সশ্রম করাদন্ড ১০০০০/-হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ০৫ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ নূরুল ইসলাম@মিলন (৩৬), পিতা-আব্দুল খালেক, সাং-ভবানীপুর, থানা ও জেলা-নওগাঁ আত্মগোপনে কুষ্টিয়া জেলায় অবস্থান করাকালে গ্রেফতার করা হয়। উক্ত মামলার রায় প্রদানের পর থেকে তিনি কুষ্টিয়া জেলার সদর থানাধীন মঙ্গলবাড়ীয়াতে নতুন বিয়ে করে এবং জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করে স্থায়ীভাবে বসবাস শুরু করে। উল্লেখ্য তাহার নামে জয়পুরহাট থানার তিনটি মামলা রয়েছে। পরবর্তীতে ধৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com