মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

নয়ন দাস, কুড়িগ্রাম :
ডেইরি সম্পদের প্রসার ও জনগনের মাঝে এ সম্পদ সম্পর্কে বিস্তারিত জানাতে ৫ জুন শনিবার কুড়িগ্রামের উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ মাঠে উলিপুর প্রাণীসম্পদ দপ্তর ও হাসপাতালের বাস্তবায়নে এক প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পায়রা উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উলিপুর উপজেলা চেয়ারম্যান বীর মক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। এসময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর -এ জান্নাত রুমি, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল আজিজ প্রধান, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইমতিয়াজ কবির প্রমূখ। পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর -এ জান্নাত রুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডাঃ আব্দুল আজিজ প্রধান, উপজেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সাজু,উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র মৎস কর্মকর্তা তারিকুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইমতিয়াজ কবির প্রমূখ। ডাঃ আজিজ প্রধান বলেন, ডেইরি সম্পদের উন্নয়নে সরকারের সহযোগিতার পাশাপাশি জনগণের অংশ গ্রহণে উলিপুর উপজেলা অনেক দূর এগিয়েছে।এ বিষয়ে সহযোগিতার জন্য প্রাণী সম্পদ দপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধান অতিথি তার বক্তব্যে প্রদর্শনীতে অংশ গ্রহণকারী সকল খামারী ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের পরিশ্রমের ফসল এ খামার।এর মাধ্যমে জনগণের পুষ্টি চাহিদা পূরণ হবে আর সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাবে। পরে অংশগ্রহণকারী সকল খামারী ধন্যবাদ জানানো হয় এবং বিভিন্ন ক্যাটাগরিতে খামারিদের পুরুস্কৃত করা হয়।উল্লেখ্য,প্রদর্শনীতে বিভিন্ন জাতের গাভী, ছাগল,হাঁস, মুরগী, পাখী,কবুতর ও ডিম ফুটানোর মেশিন এবং অন্যান্য সামগ্রী প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com