বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে খুনের মামলায় ইউপি ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

Reading Time: < 1 minute

নয়ন দাস, কুড়িগ্রাম :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানাকে খুনের মামলায় গ্রেপ্তার করেছে কচাকাটা থানা পুলিশ। বুধবার রাত আটটার দিকে কচাকাটা ইউনিয়নের ব্যাপারীটারী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, ২০১৮সালে কেদার ইউনিয়নের সাতানা গ্রামে আশরাফ আলী এবং কচাকাটা ইউনিয়নের ছড়ার গ্রামের বাসিন্দা আব্দুল করিমের বিরোধপূর্ণ এক একর আবাদী জমিতে ধান কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। এসময় সাতানা গ্রামের আশরাফ আলী গংয়ের মফিজ উদ্দিনের ছেলে সবদার আলী (৪০) এবং মৃত্যু করিম মিয়ার স্ত্রী শাহিদা বেগম (৫৫) নিহত হন। ওই দিন নিহত শাহিদা বেগমের ভাতিজা আশরাফ আলী বাদী হয়ে কচাকাটা থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় ছাত্রলীগ সভাপতি সোহেল রানা অন্যতম অভিযুক্ত। কাচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, সোহেল রানার বিরুদ্ধে খুনের মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানা ছিল। গ্রেপ্তারী পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com