বুধবার, ০৩ Jun ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

কুড়িগ্রামের রাজিবপুরে বন্যার্তদের মধ্যে রাজউক কলেজের ত্রাণ বিতরণ

Reading Time: < 1 minute

মোঃ শরিফুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম :
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ও কোদালকাটি ইউনিয়নের সাতটি গ্রামের ৪৭৫ পরিবারের মধ্যে এক মাসের খাবার বিতরণ করেছে ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজ।
ত্রাণসামগ্রী বিতরণের জন্য আজ বুধবার দুপুরে ঢাকা থেকে প্রথমে মোহনগঞ্জ ইউনিয়নে পৌঁছান রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষক প্রতিনিধি ও সহযোগী অধ্যাপক ড. সোলায়মান কবীর, সহযোগী অধ্যাপক আবু বকর সিদ্দিক, সহকারী অধ্যাপক মো. আবু তালেব সরকার ও সহকারী অধ্যাপক স্বপন কুমার সরকার। এ সময় ইউনিয়নের কাদেরের চর, কেন্তনতারী, শিকারপুর বাংলা বাজার ও বড়বেড় চর গ্রামে অসহায় ও হতদরিদ্র বানভাসিদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চাল, দুই লিটার তেল, দুই কেজি ডাল, এক কেজি চিনি ও দুই প্যাকেট সেমাই। পরে কোদালকাটি ইউনিয়নের শংকর মাধবপুর, বদরপুর ও চরসাজাই গ্রামে ত্রাণ বিতরণ করা হয়।
এক মাসের খাবার পেয়ে ফুলমতি বেগম বলেন, ভেলামারী চর থেকে দুই নৌকা পাড়ি দিয়ে অনেক কষ্ট করে এইহানে আইছি। আমি ভাবি নাই এত খাবার দিবে।
এক মাসের খাবার পেয়ে অশ্রুসিক্ত হয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে।
সোলায়মান কবীর বলেন, আমাদের উদ্দেশ্য ছিল প্রকৃত ভুক্তভোগীরা যেন আমাদের এই ত্রাণসামগ্রী পায়। সেই উদ্দেশ্যে ঢাকা থেকে এখানে এসেছি। আমাদের রাজউক কলেজ যেমন মানুষ হওয়ার জন্য শিক্ষা দেয়, তেমনি যারা মানবেতর জীবনযাপন করছে তাদের প্রতি দায়বদ্ধতা থেকে এখানে এসেছি। এখানকার মানুষের সহজ-সরল স্বভাবের মনোভাব দেখে আমরা মুগ্ধ। তবে এখানকার মানুষ অনেক কষ্টে জীবনযাপন করেন। নিজ চোখে দেখে তাদের সামান্য সহযোগিতা করতে পেরে রাজউক উত্তরা মডেল কলেজ অভিভূত।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজিবপুর সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন, সমাজসেবক আব্দুল হামিদ, ঢুশমারী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com