মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

কুড়িগ্রামের হাঁসের ডিম ভাঙতেই বেরিয়ে এলো সাপের বাচ্চা

Reading Time: < 1 minute

পাভেল মিয়া, কুড়িগ্রাম :
কুড়িগ্রামের উলিপুরে হাঁসের ডিম ভেজে খাওয়ার জন্য ভাঙলে তার ভেতর থেকে সাপের বাচ্চা বের হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার উপজেলার থেতরাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হারুনেফড়া এলাকার ফিরোজ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী আসাদুল (৩০), আছমা বেগম (৫০), ফুল মালা (২৫), হুমাইয়ারা (২০), বিপুলসহ (২০) অনেকেই বলেন, প্রতিবেশী ফিরোজ আলমের বাড়িতে হঠাৎ ডাকচিৎকার শুনে তারা এগিয়ে এসে দেখেন বাটিতে ডিমের কুসুমের সঙ্গে একটি সাপের বাচ্চা।
এ সময় ফিরোজ আলমের স্ত্রী কহিনুর বেগম (২৭) বলেন, তার চারটি হাঁস রয়েছে। হাঁসগুলো ডিম পাড়া শুরু করেছে। বুধবার হাঁসের আবাসস্থল (খোয়াড়) থেকে একটি ডিম বের করে এনে ফ্রিজে রাখেন। পরদিন বৃহস্পতিবার সন্তানকে তা ভেজে খাওয়ানোর জন্য ডিমটি ভেঙে বাটিতে নিলে তিনি দেখতে পান একটি সাপের বাচ্চা। এ সময় তিনি ভয় পেয়ে ডাক-চিৎকার শুরু করেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ডিমের ভেতর থেকে সাপের বাচ্চা বের হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী তা দেখার জন্য ভিড় জমান। পরে সবার উপস্থিতিতে সাপের বাচ্চাটি পুড়িয়ে ফেলা হয়। সাপ দেখতে আসা হাছান (৪০), ফুল বাবু (৫৬), রফিকুল (৪৪) ও ফুল মিয়া (৫৯) জানান, তাদের ধারণা হাঁসের খোয়াড়ে সাপ ডিম পেড়ে থাকতে পারে। ওই ডিমের আকারটি হাঁসের ডিমের মতোই ছিল। সে কারণে সবাই বলছে হাঁসের ডিমের ভেতরে সাপের বাচ্চা; কিন্তু এটি তো সম্ভব না। পরে কৌতূহলবশত সবাই মিলে হাঁসের খোয়াড়টি সম্পূর্ণ খুলে দেখা হলেও সেখানে কোনো সাপ পাওয়া যায়নি। থেতরাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য শান্তনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক বলেন, বিষয়টি আমাদের জানানো হয়নি। তবে হাঁসের ডিম থেকে সাপের বাচ্চা বের হওয়া সম্ভব না। ওই খোয়াড় থেকে যে ডিমটি নেওয়া হয়েছিল সেটি সাপের ডিম ছিল। কারণ বাসাবাড়িতে গোখরাসহ বিভিন্ন সাপ বিচরণ করে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com