মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

কুড়িগ্রামে ক্লাইমেট একশন কমিটি গঠন

Reading Time: < 1 minute

নয়ন দাস,কুড়িগ্রাম:
কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনজনিত বিরুপ প্রভাব মোকাবেলা এবং নারীর প্রতি সংগঠিত সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় ক্লাইমেট একশন কমিটি গ্রঠন করা হয়েছে। শনিবার (১৯আগস্ট) সকালে কুড়িগ্রাম কলেজ মোড়¯’জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে বিশিষ্ট সাংবাদিক এডভোকেট আহসান হাবীব নীলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলামকে সভাপতি ও নারী নেতৃত্বাধীন সংগঠন এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন রুপাকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ১৩ জন নারী সদস্য ও ১২জন পুরুষ সদস্য রয়েছেন।কমিটির অপর সদস্যদের মধ্যে সহসভাপতি পদে বিশিষ্ট সাংবাদিক সফি খান, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ ও মহিলা পরিষদের সেক্রেটারী প্রতিমা চৌধুরী নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক হয়েছেন জেলা সুজন’র সেক্রেটারী ও সাংবাদিক হুমায়ুন কবির সূর্য এবং আইনজীবী এডভোকেট মাহবুবা হক চুমকী। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শিক্ষক ও সাংবাদিক তৌহিদুল বকসী ঠান্ডা।বেসরকারি সংগঠন মহিদেব যুব সমাজকল্যাণ সংস্থা (এমজেএসকেএস) কর্তৃক বাস্তবায়িত ‘‘কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন’’ প্রকল্প অনুষ্ঠানের উদ্যোক্তা। এতে কারিগরি ও আর্থিকভাবে সহযোগিতা করছে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসী অফ সুইডেন। ২০২৬ সাল পর্যন্ত কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচাগাছী ও যাত্রাপুর ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com