বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

কুড়িগ্রামে কয়েলের আগুনে কৃষকের ছয়টি ঘর পুড়ে ছাই

Reading Time: < 1 minute

নয়ন দাস,কুড়িগ্রাম :
কুড়িগ্রাম সদর উপজেলায় অগ্নিকাণ্ডে এক কৃষকের গোয়লঘরসহ বসতবাড়ির ছয়টি ঘর পুড়ে গেছে। কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার (২৫ মার্চ) ভোরে উপজেলার হলোখানা ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের কৃষক নুর মিয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘরে থাকা নগদ টাকা, ৪০-৪৫ মণ ধান ও হাঁস-মুরগিসহ বসতবাড়ির জিনিসপত্র পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা একটি ষাঁড় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে গোয়ালঘরে আগুন দেখে চিৎকার করে নুর মিয়ার পরিবারের লোকজন। এ সময় এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পুড়ে যায় নুর মিয়ার বসতবাড়ির চারটি থাকার ঘর, একটি রান্নাঘর ও গোয়ালঘরসহ খড়ের গাদা। আগুনে পুড়ে মারা যায় একটি গরু, অগ্নিদগ্ধ হয় আরও একটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভুক্তভোগী পরিবার জানায়, আগুনে ঘরের বিছানা, আসবাবপত্র, ধান ও জমানো টাকাসহ সবকিছুই পুড়ে গেছে। যা কিছু উদ্ধার হয়েছে সেগুলো ব্যবহারের অযোগ্য হয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য গোলজার হোসেন জানান, নুর মিয়া একজন কৃষক ও বর্গাচাষি। অগ্নিকাণ্ডে তিনি সর্বস্বান্ত হয়ে গেছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ বলেন, ঘরে জ্বালানো কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com