সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

News Headline :
পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন

কুড়িগ্রামে দুধকুমার নদে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

Reading Time: < 1 minute

নয়ন দাস, কুড়িগ্রামে:
দুধকুমার নদের ভাঙন রোধ, তীর রক্ষা, পরিকল্পিত বাঁধ নির্মাণ ও ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস স্মরণে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের দুধকুমার নদের ভাঙনকবলিত বাগবাড়ি গফুরের ঘাট এলাকায় নদী ভাঙনের শিকার শতশত মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তব্য দেন- বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. শফিকুল ইসলাম কানু, তিলাই ইউপি চেয়ারম্যান শাহীন শিকদার, আজাদ খান ভাসানী প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণ করে ভাঙনকবলিত মানুষদের বসতভিটাসহ আবাদি জমি রক্ষার জন্য সরকারের কাছে দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com