শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

News Headline :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার ডিলারের প্রতিনিধি আটক পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমকামির সংখ্যা ১ হাজার ৬শ বাড়ছে এইডস বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

কুড়িগ্রামে ধরলায় ধরা পড়া বাঘাইড় কিনলেন ৫২ জন

Reading Time: < 1 minute

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে ৫২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।
সোমবার (১৪ জুন) দুপুরে কাকিনা বাজারে মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

স্থানীয়রা জানান, কুড়িগ্রামের ধরলা নদীতে স্থানীয় জেলেদের জালে আটকা পড়েছে ৫২ কেজি ওজনের বাঘাইড় মাছটি । মাছটি বিক্রি করতে ওই জেলেরা লালমনিরহাটের কাকিনা বাজারে এলে উৎসুক জনতা ভিঁড় জমায়।

মাছটি বিক্রিতে একক কোনো ক্রেতা না পেয়ে স্থানীয়দের অনুরোধে জেলেরা মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করেন। স্থানীয় ৫২ জন ক্রেতা ২৬ হাজার টাকা দিয়ে মাছটি ক্রয় করেন।

কাকিনা বাজারের ব্যবসায়ী মোস্তাফিজার রহমান বলেন, কুড়িগ্রামের জেলেরা মাছটি ধরলা নদী থেকে ধরে কাকিনা বাজারে বিক্রি করতে আসেন। এ সময় স্থানীয় জনতা ও বাজারের ব্যবসায়ীরা সম্মিলিত ভাবে ৫০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com