বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

কুড়িগ্রামে ধরলা নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

Reading Time: < 1 minute

নয়ন দাস,কুড়িগ্রাম :
কুড়িগ্রামের ধরলা নদীতে গোসলে নেমে শুভ (১৫) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (১৭ আগস্ট) দুপরে ধরলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
শুভ সদর উপজেলার ভোগ ডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকার তাজুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, স্কুল শেষে ধরলা নদীতে গোসল নামে তিন বন্ধু। তীব্র স্রোতে শুভ নদীতে ডুবে যায়। অপর দুই বন্ধু অনেক চেষ্টা করেও তাকে খুঁজে না পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধার কাজ শুরু করে। তবে এখন পর্যন্ত শুভকে উদ্ধার করা সম্ভব হয়নি। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, নিখোঁজ শুভকে উদ্ধারের ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com