বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

কুড়িগ্রামে নিখোঁজের দুইদিন পরে যুবকের মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

নয়ন দাস,কুড়িগ্রাম :
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) টহল দলকে দেখে কালজানী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের দুইদিন পরে নাজমুল (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত রোববার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের বউবাজার নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাজমুল শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের শুক্কুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত রোববার দুপুরে ওই ইউনিয়নের বউবাজার নামক এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে পরিবার। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগে গত শুক্রবার দিবাগত রাতে নাজমুল ও আরো দুইজন কালজানী নদীর পারে বসেছিল। এসময় বিজিবি’র (বাংলাদেশ বর্ডার গার্ড) একটি টহল দল সেখানে উপস্থিত হলে তাদেরকে দেখে ভয়ে একজন দৌড়ে পালিয়ে যায়। নাজমুল ও অপরজন নদীতে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়া দু’জনের একজন সাঁতরে তীরে উঠতে পারলেও নাজমুল নিখোঁজই রয়ে যায়।
এ ঘটনায় তার পরিবারের লোকজন নিখোঁজ নাজমুলকে খোঁজতে থাকে।ওই এলাকার ইউপি সদস‍্য আমছার আলী বলেন,খোঁজাখুঁজির এক পর্যায়ে রোববার দুপুরে নিখোঁজ নাজমুলের মৃত দেহ ওই নদী থেকেই উদ্ধার করে
পুলিশ।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন নিখোঁজ যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,মরদেহের ময়না তদন্তের জন‍্য আজ সোমবার (১৮ এপ্রিল) সকালে কুড়িগ্রাম মর্গে প্রেরন করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com