বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

কুড়িগ্রামে ৪০ চোরাই বাইসাইকেল উদ্ধার,আটক ২

Reading Time: < 1 minute

নয়ন দাস,কুড়িগ্রাম :
কুড়িগ্রাম পৌর শহরের ধরলা সেতু সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪০টি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় আন্তঃজেলা বাইসাইকেল চোর ও চোরাই সাইকেল মজুত ও বিক্রয় চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পৌর এলাকার একতা পাড়ায় এই অভিযান চালানো হয়। আটকরা হলেন- পৌর এলাকার ভেলাকোপা এলাকার ব্যাপারী পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে সফিকুল ইসলাম (২৯) এবং সওদাগর পাড়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে কফছার আলী (৬০)। পুলিশ জানায়, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) কুড়িগ্রাম পৌরসভার মিস্ত্রিপাড়ার গ্রামস্থ ঈদগাহ মাঠের সামনে থেকে একজনের বাইসাইকেল চুরি হয়ে যায়। এ বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে গোপনে অভিযান চালিয়ে সফিকুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে কফসার আলীর বসতবাড়ি থেকে ১৮টি বাইসাইকেল এবং প্রায় ২০টি খণ্ডিত বাইসাইকেল উদ্ধার করা হয়। এ সময় তাকেও আটক করে পুলিশ। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার জানান, আটকদের থানায় রাখা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com