বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

কৃষক কবজ উদ্দিন হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুর সদর উপজেলার রামেরচর গ্রামের কৃষক কবজ উদ্দিন হত্যা মামলার তিন আসামিকে পঞ্চগড় থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার ডাঙারপাড়া থেকে হত্যা মামলার প্রধান আসামি ও তার দুই সহযোগীকে সোমবার (৩১ জুলাই) গভীর রাতে গ্রেফতার করা হয়।র‍্যাব ১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার আশিক উজ্জামান মঙ্গলবার (১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, রামেরচর গ্রামের আমির হকের ছেলে মো. লিটন মিয়া (২৫), মৃত আব্দুল করিমের ছেলে মো. নাছির মিয়া (৩৫) ও মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. শরিফ মিয়া (৩৫)।র‍্যাব জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং বিভিন্ন বিষয় নিয়ে রামেরচরের কৃষক কবজ আলী ও প্রতিপক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। বিরোধের জেরে গত ১৬ জুলাই কবজ উদ্দিনের চাচাতো ভাই মো. মিষ্টার আলী (৩৮) এবং তার ভাই মো. লিটন মিয়া (২০) কবজ আলীকে মারপিট করে। পরে থানায় একটি মামলাও করে মো. মিষ্টার আলী। এদিকে, গত ২৬ জুলাই রাতে কবজ উদ্দিন রাতের খাবার খেয়ে স্থানীয় ছনবাজারের উদ্দেশ্যে বের হন। কিন্তু তিনি বাড়িতে না আসায় তার স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে ২৭ জুলাই সকালে স্থানীয় এক সবজি ক্ষেতে মরদেহ পড়ে আছে খবর পেয়ে পুলিশ কবজ উদ্দিনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. মরিয়ম বেগম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল গত ৩১ জুলাই রাতে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার ডাঙারপাড়া এলাকা থেকে এই হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করে।র‍্যাব ১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার আশিক উজ্জামান বলেন, কৃষক হত্যা মামলার তিন আসামিকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com