বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কেন এমন ফল, প্রশ্ন অমিত শাহের, জানালেন কৈলাস বিজয়বর্গীয়

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক:

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে বিজেপি-র বিপর্যয়ের কারণ জানতে চেয়েছেন অমিত শাহ। রবিবার দুপুরে এ কথা জানালেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। কার্যত ভোট গণনাপর্বের মধ্যেই কৈলাস মেনে নিয়েছেন বিধানসভা ভোটে বিজেপি-র ভরাডুবি হয়েছে।

পাশাপাশি, টালিগঞ্জে বাবুল সুপ্রিয় এবং চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়ের পিছিয়ে থাকার ঘটনাকে ‘আশ্চর্যজনক’ বলেন কৈলাস। তিনি জানান, ভোটের পূর্ণাঙ্গ ফল মেলার পর বিজেপি নেতৃত্বের তরফে পর্যালোচনা করা হবে।

বিধানসভা ভোটের প্রচারপর্বে রাজ্যে এসে একাধিক বার ২০০ আসনে জেতার দাবি করেছেন বিজেপি-র প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত। কিন্তু ভোটগণনার গতিপ্রকৃতির ইঙ্গিত, ১০০ আসনেও জিততে পারবে না পদ্ম-শিবির। যদিও ৩ বছর আগে লোকসভা ভোটে অনেকটাই হিসেব মিলিয়েছিলেন শাহ। সে বার রাজ্যের ৪২টি লোকসভা আসনের অর্ধেক আসনে জেতার দাবি করেছিলেন তিনি। বিজেপি জিতেছিল ১৮টিতে। হিসেব মেলার সম্ভাবনা কম এ বার নীল বাড়ির লড়াইয়ে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com