বুধবার, ০৩ Jun ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

কয়রায় মুজিব শতবর্ষ গৃহে রাস্তার বেহাল দশা 

Reading Time: < 1 minute

মোঃ ইকবাল হোসাইন, কয়রা:
মুজিব শতবর্ষে তিন ধাপে কয়রা উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের ৯০ টি গৃহ নির্মাণ করা হয়। কিন্তু অধিকাংশ গৃহ খাল ও বিলের ভরাট খাস জমিতে। এতে বর্ষা মৌসুমে সংকীর্ণ নিচু রাস্তা ধসে পরিবারগুলোর যাতায়াতে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। উপজেলা প্রশাসন ও পরিষদে রাস্তা সংস্কার এবং নির্মাণের অনুরোধ করলেও নেয়া হয়নি কোন পদক্ষেপ।
ভুক্তভোগীদের অভিযোগ, কয়রা সাত ইউপি চেয়ারম্যানের অনুকূলে পল্লী উন্নয়নে এলজিএসপি-৩ প্রকল্পে ১৬ লাখ টাকা এবং উপজেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কারে ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। অথচ রাস্তা তৈরির আবেদন করলে উপজেলা পরিষদ তাতে ভেটো দেয়। বাধ্য হয়ে কাদা-পানিতে ডুবে হতদরিদ্র মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে।
ভুক্তভোগী নারী সুফিয়া খাতুন বলেন, বঙ্গবন্ধু কণ্যার ঘর পেয়ে আমি ভীষণ খুশি। কিন্তু একটু বৃষ্টি হলে সরু ভাঙা রাস্তা ডুবে কাঁদা সৃষ্টি হয়। রাস্তায় পড়ে আমার হাত ভেঙে গেছে। চেয়ারম্যানদের কাছে রাস্তার জন্য গিয়েছি। তারা বলে, নিজের রাস্তা নিজে করে নাও। এবিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, পাইকগাছায় মুজিব বর্ষ গৃহের রাস্তা করা হয়েছে। কয়রায়ও দ্রুত সময়ে রাস্তা নির্মাণের কাজ শুরু করা হবে। খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনর রশীদ বলেন, পরিবারগুলোর রাস্তা নির্মাণের ব্যবস্থা করা হবে। ইউনিয়ন ও উপজেলা পরিষদের উচিৎ মুজিব বর্ষের গৃহের রাস্তাগুলো করে দেয়া।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com