শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

কয়রায় ৩ খুনের তদন্তভার পেলো পিবিআই

Reading Time: < 1 minute

মো: ইকবাল হোসেন, কয়রা খুলনা:

খুলনার কয়রা উপজেলার আলোচিত ৩ খুনের তদন্ত ডিবি থেকে পিবিআই’র কাছে হস্তান্তর করেছে বিজ্ঞ আদালত। বুধবার (২৮ সেপ্টেম্বর) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জনাব দেলোয়ার হোসেন এ আদেশ দেন। দীর্ঘ ১১ মাসে ডিবি ৩ খুনের রহস্য উন্মোচনে করতে পারেনি।  এতে বাদী কোহিনূর খানম তদন্ত ডিবি থেকে পিবিআই’র কাছে হস্তান্তরের আবেদন করেন। পরে বিজ্ঞ আদালত আবেদন মঞ্জুর করে পিবিআইকে মামলাটি তদন্তভারের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সহকারী আইনজীবী এস এম আব্দুর রাজ্জাক।মামলার বাদী নিহত হাবিবুল্লাহ’র মা বলেন, আমার ছেলে, বৌ ও নাতনি খুনের সঠিক তদন্ত হচ্ছেনা। মুল খুনিরা ধরা ধোঁয়ার বাইরে। তাই মামলাটি ডিবি থেকে পিবিআইতে তদন্তের আবেদন করি। উল্লেখ্য গত বছর ২৫ অক্টোবর রাতে উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামের হাবিবুল্লাহ, স্ত্রী বিউটি ও মেয়ে হাবিবাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরদিন সকালে বাড়ির পাশের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com