শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

News Headline :
অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলেনি : বিএমএসএফ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী পাবনার  সন্তান  পরাগ  পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন

খাঁচা বন্দি ১১০টি ঘুঘু পাখিকে অবমুক্ত করলো পুলিশ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর বাঘায় খাঁচা বন্দি ১১০টি ঘুঘু পাখিকে অবমুক্ত করেছে পুলিশ। এ সময় ঘুঘু পাখি ক্রয়-বিক্রয়ের সময় দুইজন অসাধু পাখি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর চরের বাসিন্দা চান্দু রহমানের ছেলে সোহেল রানা (৩১) ও পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের মহসীন ম-লের ছেলে ইউনুস ম-ল (৫৫)। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ ইফতেখায়ের আলম। তিনি জানান, দীর্ঘদিন যাবৎ পদ্মার চর এলাকায় অবৈধভাবে পাখি ধরে বিক্রি করতেন সোহেল রানা আর পাখি ক্রয় করতেন ইউনুস ম-ল।
সোমবার (২২ আগস্ট) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে বাঘা থানার পুলিশ জানতে পারে শিমুলতলা পদ্মা নদীর ঘাটে ঘুঘু পাখি ক্রয় বিক্রয় হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অসাধু ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় সোহেল রানার কাছ থেকে অবৈধভাবে আটক ১১০টি পাখি উদ্ধার করা হয়। পরে পাখিগুলো অবমুক্ত করা হয়। অবমুক্ত পাখিগুলি ডানা মেলে আকাশে উড়ে যায়। জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম পুলিশের উদ্দেশ্যে বলেন, দেখ ভাল কাজ কত সহযেই করা যায়। এ ব্যপারে আটককৃতদের বিরুদ্ধে পাখি সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের এই মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com