বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র সাবেক কর্মী অপহৃত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারার সিন্দুকছড়ি বাজার থেকে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’র সাবেক কর্মী সুদীপ্ত ত্রিপুরাকে(৩৫) অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার(২৫ আগস্ট) রাতে এ অপহরণ ঘটনা ঘটে। অপহৃতের বাড়ি সিন্দুকছড়ি ইউনিয়নের সুকান্ত মহাজন পাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার সময় সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল সিন্দুকছড়ি বাজারের নিজ ফার্নিচার দোকান থেকে সুদীপ্ত ত্রিপুরাকে অপহরণ করে সিএনজিতে তুলে নিয়ে যায়। ইউপিডিএফ সূত্র জানায়, শারীরিক অসুস্থতার কারণে সুদীপ্ত ত্রিপরা ইউপিডিএফ থেকে অব্যাহতি নেন। এরপর তিনি সিন্দুকছড়ি বাজারে ছোটখাট একটি ফার্নিচার দোকান দিয়ে কোনরকম জীবিকা নির্বাহ করে আসছেন। সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা জানান, রাতে তিন জন লোক সুদীপ্ত ত্রিপরাকে সিএনজিতে তুলে নিয়ে গেছে শুনেছেন। তাৎক্ষণিক প্রশাসনকে অবগত করা হয়েছে। গুইমারা থানার এস আই সাখাওয়াত জানান, সুদীপ্ত ত্রিপুরা অপহরণে গুইমারা থানায় একটা অভিযোগ হয়েছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রশিদ জানান, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে পুলিশের একটা টিম ঘটনা স্থলে পাঠানো হয়েছে। এবিষয়ে পুলিশী কার্যক্রম চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com