মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

খাগড়াছড়িতে ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন,খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার ওলামায়ে কেরামের সর্ববৃহৎ সংগঠন ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল’২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭জুলাই) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।কাউন্সিলে হাফেজ ওমর ফারুকের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে জেলা সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনির সভাপতিত্বে, সহ-সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ ও দপ্তর সম্পাদক মাওলানা হাফেজ দেলোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন, পরিষদের উপদেষ্টা মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর। তিনি বলেন, দেশ, জাতি ও ইসলামের ক্লান্তিকালে হক্কানী ওলামায়ে কেরামের বলিষ্ঠ নেতৃত্বে জাতি সত্যের দিশা পাবে এবং কুরআন ও হাদিসের শাশ্বত বাণীর মানুষ জানতে পারবে।কাউন্সিলে মাওলানা ক্বারী ওসমান গনী পূন: সভাপতি, মুফতি রবিউল ইসলাম শামীম পূন: সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মাওলানা সাব্বির মাহমুদ রশীদি সাংগঠনিক সম্পাদক ও মাওলানা রেজাউল করিম মিসবাহ অর্থ সম্পাদক নির্বাচিত হন।কাউন্সিলে পরিষদের উপদেষ্টা মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, তিন টহরি মাদ্রাসার পরিচালক মাওলানা ফরিদুল আলম, খাগড়াছড়ি সদর উপজেলা সভাপতি মাওলানা নূরুল কবির আরমান, দীঘিনালা সেক্রেটার মাওলানা জামিল হাসান, সেক্রেটারি মাওলানা সাব্বির মাহমুদ, মাওলানা আব্দুল হান্নান জুলফিকার প্রমুখ বক্তব্য রাখেন।পরে মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা দেলোয়ার হোসেনের দোয়া ও মোনাজাতের পর কাউন্সিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com