মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

News Headline :
রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন বাড়ি ছেড়ে পালানোর অভিযোগ যুবকের পরিবারের বিরুদ্ধে নওগাঁয় নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগে জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ 

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সংগঠক নিহত

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় দুর্বৃত্তের গুলিতে প্রসিত বিকাশ খিসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ)’র সংগঠক অংথোয়াই মারমা আগুন(৫০) নিহত হয়েছে। শুক্রবার(২ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুর্গম দেওয়ানপাড়ার ধর্মঘরের এলাকায় ঘটনাটি ঘটে। নিহত অংথোয়াই গুইমারার পূর্ব যৌথখামার এলাকার বাসিন্দা কংলোঅং মারমার ছেলে। সে দীর্ঘদিন ধরে ইউপিডিএফের গুইমারা উপজেলার সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলো।
জানা যায়, ইউপিডিএফ’র কর্মী অংথোয়াই মারমা দীর্ঘদিন ধরে গুইমারা ও বাইল্যাছড়িসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি করে আসছিল। তার চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল গুইমারা ও বাইল্যাছড়ি এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। এ এলাকার মানুষের কাছে ত্রাস হিসেবে পরিচিত ছিলো সে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ বলেন, দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলির খবর পেয়ে নিরাপত্তা বাহিনীসহ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় অংথোয়াই মারমার মরদেহ উদ্ধার করা হয়।  পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com