শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) ২কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন নিখোঁজ রয়েছে।
বুধবার (২৪ জানুয়ারী) সকাল আনুমানিক সাড়ে ৭টায় মহালছড়ি ইউনিয়নের ৯নম্বর দুরছড়ি পাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইউপিডিএফ মুখপাত্র অংগ্য মারমা।
নিহতরা হলেন, ইউপিডিএফ সংগঠক রবি কুমার চাকমা(৬৩) ও কর্মী বিমল চাকমা(৫৫)। ত্রিপল চাকমা(৩৫) নামের আরেক কর্মী নিখোঁজ রয়েছে।
হত্যাকাণ্ডের ঘটনায় ইউপিডিএফ-গণতান্ত্রিক ও জেএসএস (এমএন লারমা)কে দায়ী করেছে ইউপিডিএফ। ইউপিডিএফ মুখপাত্র অংগ্য মারমার অভিযোগ, এই হামলার সঙ্গে তারা জড়িত। তবে অভিযোগ প্রসঙ্গে জেএসএস-এনএমলারমা ও ইউপিডিএফ-গণতান্ত্রিকের বক্তব্য জানা যায়নি।
এ বিষয়ে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দীন বলেন, সকালে দুই ইউপিডিএফ কর্মী নিহতের খবর শুনেছি। এরই মধ্যে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com