বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ভারতীয় ওষুধসহ আটক-১

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ওয়াছু সীমান্ত দিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা ৬লাখ ২৫হাজার ৮৪০ পিস ভারতীয় ওষুধসহ দ্বীন মোহন ত্রিপুরাকে (২৪) আটক ক‌রেছে পুলিশ। বুধবার(২৯ মার্চ ) সকালে মাটিরাঙ্গা থানার ওসি মো: জাকারিয়া এক প্রেস ব্রিফিংয়ে আটকের বিষয় জানান।  ওসির দিক নির্দেশনায় মাটিরাঙ্গা থানার এসআই মো. সাদ্দাম হোসেন ও মাটিরাঙ্গা থানার এ এসআই কামরুল আরেফিন চৌধুরীর নেতৃ‌ত্বে, সঙ্গীয় ফোর্স নি‌য়ে মা‌টিরাঙ্গা সদর ইউ‌নিয়নের ৭নং ওয়ার্ড সদয় পাড়া দীনমোহন ত্রিপুরার একচালা ঘরে মজুত রাখা ৬লাখ ২৫হাজার ৮৪০পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দ্বীন মোহন ত্রিপুরাকে আটক করে পুলিশ।
আটক দ্বীন মোহন ত্রিপুরা মা‌টিরাঙ্গা সদর ইউ‌নিয়‌নের একই ওয়া‌র্ডের চাঁন ‌মোহন ত্রিপুরা প্রকাশ কু‌লি ত্রিপুরার ছে‌লে। পুলিশের তথ্য মতে, ১০বস্তায় ৬লাখ ২৫হাজার ৮৪০টি যৌন উত্তেজক, গরু মোটাতাজাকরণসহ বিভিন্ন ভারতীয় অবৈধ ওষুধ রয়েছে। যার আনুমানিক মূল্য ৩১লাখ ২৯হাজার ২’শ টাকা।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জাকারিয়া জানান, আটক ও পলাতক আসামির বিরু‌দ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com