মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

News Headline :
পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন বাড়ি ছেড়ে পালানোর অভিযোগ যুবকের পরিবারের বিরুদ্ধে নওগাঁয় নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগে জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ  আইএলও সম্মেলনে যোগ দিতে জেনেভা গেছেন এমপি শিমুল বিশ্বাস পাবনার বিভিন্ন থানা ও ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার

খাগড়াছড়িতে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক ড্রাইভার নিহত

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা সদরের ব্যাঙমারা এলাকায় শান্তি বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার নিহত ও বাস চালক গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৬ ফ্রেরুয়ারী) বিকেল ৩টায় খাগড়াছড়ি থেকে চট্রগ্রাম যাওয়ার পথে শান্তি পরিবহন (ঢাকা মেট্রো ব -১৪ ৪২ ৯১) যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হয়, তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
এছাড়া কয়েকজন আহত যাত্রী খাগড়াছড়ি সদরের বিভিন্ন ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা নেয় এবং বাস চালকের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে দ্রুত মাটিরাঙ্গা থানা পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। দীর্ঘ যানজটের কারণে রাস্তার দু’দিকে শতশত গাড়ী আটকা পড়ে, পুলিশ যানচলাচল স্বাভাবিক রেখেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com