সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খাগড়াছড়িতে স্কুলের গেইট ভেঙে নিহত শিশু

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
স্কুলের গেট ভেঙে প্রাণ গেলো শিশু শ্রাবন দেওয়ানের। আর কখনো মা-বাবার হাত ধরে বিদ্যালয়ে আসবে না শিশুটি। বুধবার(১০ আগস্ট) খাগড়াছড়ি জেলা সদরের খবং পড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট ভেঙে শ্রাবন দেওয়ান(৬) নিহত হয়। নিহত শ্রাবন দেওয়ান খাগড়াছড়ি সদরের নারায়ন খাইয়া পাড়ার প্রনয় দেওয়ানের ছেলে। সে ওই বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে মায়ের সঙ্গে স্কুলে যায় শ্রাবন দেওয়ান। স্কুলে প্রবেশের সময় হঠাৎ করেই বিদ্যালয়ের প্রবেশদ্বারের লোহার গেট খুলে তার গায়ের ওপর পড়ে। লোকজন তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম বলেন, ঘটনার পরপরই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন, কর্তৃপক্ষকে অবগত করেছি। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com