বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

খাগড়াছড়িতে স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড যাবজ্জীবন-৪

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে পৃথক ৩মামলায় স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড ও ৪জনের যাবজ্জীবন রায় দিয়েছে আদালত। বুধবার (৩০ নভেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালত হত্যা মামলায় শিরিনা আক্তার ও আব্দুল জলিলকে মৃত্যুদণ্ড ও ১০হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন। তারা উভয়ে রামগড় পৌরসভার দক্ষিণ গর্জনতলীর বাসিন্দা। রায়ে সন্তোষ জানিয়ে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, ২০১৪সালের সেপ্টেম্বরের রামগড়ের দক্ষিণ গর্জনতলী এলাকায় স্ত্রী শিরিনা আক্তারের সাথে পরকীয়ার জেরে ইউসুফকে গলাকেটে হত্যা করে আব্দুল জলিল। এ ঘটনায় পরকীয়া প্রেমিকা শিরিনা আক্তার তার স্বামী আব্দুল জলিলের সাথে মিলে প্রেমিক ইউসুফকে হত্যা করে। ১২জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ মামলায় ২জনকে মৃত্যুদণ্ড ও নির্দোষ ২জনকে খালাস দেম।
এছাড়া জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাঃ আবু তাহেরের আদালত ১৯৯৯ ও ২০০০ সালের পৃথক দুইটি ধর্ষণ মামলায় ৪আসামিকে যাবজ্জীবন ও প্রত্যেককে ৫০হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে ৩মাসের কারাদণ্ড দেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com