বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

খাগড়াছড়িতে ২৫লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে ২৫লাখ টাকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
বুধবার(২১ সেপ্টেম্বর) ভোরে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের খেদাছড়া ব্যাটালিয়ন(৪০ বিজিবি) পলাশপুর জোনের অধীনস্থ চালিতাছড়া বিওপির আওতাধীন শিশক বাড়ি নামক এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে ২১৭পিস শাড়ি ও ৭২পিস লেহেঙ্গা রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২৫লাখ ১১হাজার ৫শত টাকা। বিজিবি সূত্র জানায়, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি। পরে শিশক বাড়ি নামক এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা শাড়ি ও লেহেঙ্গাগুলো রেখে পালিয়ে গেলে ওই এলাকায় তল্লাশি চালিয়ে শাড়িগুলো জব্দ করে বিজিবি। ৪০বিজিবির অধিনায়ক লে: কর্ণেল সোহেল আহমেদ বলেন, জব্দকৃত শাড়ি সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত এলাকায় অবৈধ মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com