বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ডুবে শিশুসহ উদ্ধারকারী যুবকের মৃত্যু

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জপাড়ায় চেঙ্গী নদীতে ডুবে দুই জন নিহত হয়েছে।
শনিবার(৯ জুলাই’২২) দুপুরে নদীর পাড়ে খেলতে গিয়ে শিশু মোঃ শামীম(৭) পানিতে পড়ে যায়।
শিশুটিকে বাঁচাতে পানিতে নামলে আলমগীর হোসেন(২৬) নামের আরেক জনের মৃত্যু ঘটে।
মৃত শিশুটি উত্তর গঞ্জপাড়ার নুরুল আলমের ছেলে মোঃ শামীম ও অপরজন শালবন শাপলা মোড় এলাকার মো. রবিউল ইসলামের ছেলে মো. আলমগীর হোসেন।
জানা যায়, নদীর পাশে খেলার সময় পানিতে ডুবে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে ইট ভাঙ্গার শ্রমিক মো. আলমগীর হোসেন পানিতে ঝাঁপ দেয়। সাঁতার না জানায় তারও মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহম্মদ রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীর পানিতে ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধার করতে গিয়ে অপর একজনও পানিতে তলিয়ে গিয়ে মারা যায়। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com