বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

খাগড়াছড়ির চোর সিন্ডিকেটের মূল হোতা নানিয়ারচরে মোটরসাইকেলসহ আটক

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির চোরাই মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মুল হুতা মামুন(২৮)কে রাঙ্গামাটির নানিয়ারচরে আটক করেছে যৌথবাহিনী ও নানিয়ারচর থানা পুলিশ। শনিবার (১২ নভেম্বর) সকালে গোপন তথ‍্যের ভিত্তিতে নানিয়ারচর থানা পুলিশ ও যৌথ বাহিনীর সহযোগিতায় কুতুকছড়ি এলাকা থেকে আসামীসহ চোরাইকৃত মোটরসাইকেলটি (চট্টমেট্রো-ল-১৬৩৩১৪) উদ্ধার করতে সক্ষম হয়। আটক যুবক ফেনীর বাসিন্দা মৃত নুর উদ্দিন(ঘটক) এর ছেলে বর্তমানে সে খাগড়াছড়ি সদরের শালবন এলাকায় বসবাস করে।নানিয়ারচর থানা সূত্র জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মামুন খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা থেকে মোটরসাইকেল চুরি করে বড় সিন্ডিকেটের মাধ‍্যমে ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। আটক চোর খাগড়াছড়ি জেলার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস‍্য ও দীর্ঘদিন ধরে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে মোটরসাইকেল চুরি করে রং চেসিজ ইত্যাদি পরিবর্তন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এ চোর চক্রের একটি বিশাল সিন্ডিকেট রয়েছে বলে অভিযোগ রয়েছে। নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুজন হালদার সকালে গণমাধ্যমে এ তথ‍্য নিশ্চিত করে জানান, আটক মটরসাইকেল চোর ও সিন্ডিকেটের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। আটককৃতকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ পরবর্তী অন‍্যান‍্য চোরদের সনাক্ত করার জন‍্য আদালতে প্রেরণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com