বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে বাড়ির পাশে গরু আনতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার(২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহতরা উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়নের গচ্ছাবিলের শাহানগর এলাকার বাসিন্দা সৈয়দ ওমর ফারুকের স্ত্রী কুলছুমা বেগম(৩২) ও মেয়ে ইশরাত জাহান কলি(৮)। পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে জমি থেকে গরু আনতে গিয়ে অসাবধানতা বশতঃ বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু ঘটে। পার্শ্ববর্তী লোকজন খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসে নিহতদের সুরতহাল শেষে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com