বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

খাগড়াছড়ি আসনে ফের নৌকার মাঝি কুজেন্দ্র লাল ত্রিপুরা

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি সংসদীয় আসনে এক ডজন মনোনয়ন প্রত্যাশীকে ডিঙ্গিয়ে নৌকার মাঝি হলেন, কুজেন্দ্র লাল ত্রিপুরা(এমপি)। এ নিয়ে টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে হ্যাটট্রিক করলেন তিনি। এর আগে ২০১৪ ও ২০১৮ সালে তিনি খাগড়াছড়ি আসনে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি (২৯৮) একটি সংসদীয় আসনে নৌকা প্রতীক চেয়ে ১১জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দলীয় মনোনয়ন পেলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা। খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় (২৯৮) আসনে মোট ভোটার ৫লাখ ১৫ হাজার ৩৪৬ জন। তার মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৩ হাজার ২৮৫ জন আর পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৬১। গত বারের চেয়ে ভোটার বেড়েছে ৭৩ হাজার ৬০৩ জন। তার মধ্যে প্রায় অর্ধেক ভোটার উপজাতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ৪ লাখ ৪১ হাজার ৭৪৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৬ হাজার ৫২৪ এবং নারী ভোটার ২ লাখ ১৫ হাজার ২১৯ জন। অর্থাৎ গতবারের চেয়ে এবার ভোটার বেড়েছে ৭৩ হাজার ৬০৩ জনের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রও বেড়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়িতে ভোট কেন্দ্র ছিল ১৮৭টি। এবার ৯টি বেড়ে হয়েছে ১৯৬টি। এছাড়া কেন্দ্র পরিবর্তন হয়েছে ৮টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬৪ ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ হওয়ায় প্রশাসনের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। তবে এখনো কয়টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ সে তালিকা হয়নি।
এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দীঘিনালা ও লক্ষ্মছড়ির দুর্গম ৩টি কেন্দ্রে হেলিকপ্টারে আগেই ভোটের উপকরণ পাঠানো হয়। তবে এবার ওই ভোট কেন্দ্র গুলিতে কোন পদ্ধতিতে ভোটের উপকরণ পাঠানো হবে তা এখনো নির্ধারণ হয়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com