বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত

খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ সাধারণ সম্পাদক কার্তিক

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে মো. মাসুদ পারভেজ সভাপতি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্তিক ত্রিপুরা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনে জেলার ৩শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
শনিবার(৭ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, চৌধুরী অপু, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য নিলোৎপল খীসা, জেলা প্রাথমিক অফিসার মো. শাহাব উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান শাহীন প্রমুখ। কাউন্সিলে মো. আনোয়ার হোসেনকে ২২৮ভোটে পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মাসুদ পারভেজ। মাসুদ পারভেজ পেয়েছেন ৩০২ ভোট তার প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন পেয়েছেন ৭৪ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কার্তিক ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক সুরেজ কুমার ত্রিপুরা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, শিক্ষকেরাই হচ্ছেন  মানুষ গড়ার কারিগর। তারাই ভবিষ্যতের জন্য আগামী প্রজন্মকে তৈরি করেন। যে জাতি বা দেশে শিক্ষার পরিবেশ যত উন্নত, দেশ ও জাতি হিসেবে তারাই তত উন্নত।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com