বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র দুই সশস্ত্র গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ১

Reading Time: < 1 minute

খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দংয়ে ইউপিডিএফ’র দুই গ্রুপের গোলাগুলিতে ১জন নিহত হয়েছে। এ সময় অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার(১৮ জুলাই) ভোর ৫টার দিকে তানাক্কা পাড়া বিজিবি ক্যাম্পের অদূরে ইউপিডিএফ মুল ও ইউপিডিএফ গণতান্ত্রিকের মধ্যে ঘন্টাব্যাপী এই বন্দুকযুদ্ধ সংঘটিত হয়।
এঘটনায় গুলিবিদ্ধ সন্ত্রাসীর নাম ওদুদ ত্রিপুরা(২৭), পিতা-সুনেল চাকমা, মাতা শান্তি রাণী ত্রিপুরা। সুকুমার ত্রিপুরা কারবারি পাড়া, ৫নং ওয়ার্ড, ১নং তাইনদং ইউনিয়ন, উপজেলা মাটিরাঙ্গা, খাগড়াছড়ির বাসিন্দা। সে ইউপিডিএফ মূল দলের সাথে জড়িত। তার বিরুদ্ধে স্থানীয়ভাবে দীর্ঘদিন বাঙ্গালীদের চাষাবাদে বাধা দেয়া, চাঁদা দিতে বাধ্য করা, কচু বাগান কেটে ফেলাসহ নানা অভিযোগ ছিল।
খবর পেয়ে যামিনী পাড়া বিজিবি ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে একটি একে- ২২রাইফেলসহ একজনের মৃতদেহ উদ্ধার করে। গুলিবিদ্ধ অবস্থায় আরেক সন্ত্রাসীর পালিয়ে যায। এসময়, একটি একে ২২রাইফেল, দুইটি মগ, একটি মোবাইল ফোন, একটি চাঁদা আদায় রশিদ বই, ৩রাউন্ড একে-২২ রাইফেলের গুলি, দুইটি ম্যাগজিন, ২১রাউন্ড গুলির খোসা, একটি হাতব্যাগ, একটি হিল উইমেন্স ফেডারেশনের ব্যানার উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com