বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

খাগড়াছড়িতে ক্লু-লেস মামলার রহস্য উন্মোচন কারাভোগের ক্ষোভে শ্বশুড়কে খুন

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় শ্বাসরোধে হোসেন আলী নামে এক ব্যক্তির ক্লু লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন নিয়ে সংবাদ সম্মেলন করেছে পুলিশ।
রবিবার(১৪ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে হত্যাকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার আবদুল আজিজ।
পুলিশ সুপার জানান, মেয়েকে নির্যাতনের ঘটনায় জামাই কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা দেন ভিকটিম হোসেন আলী। এতে কিছুদিন কারাগারে ছিল আসামী। এ ঘটনায় সংক্ষুব্ধ হয়ে এবং স্থানীয় ভাবে শ্বশুড়ের প্রতিবেশীদের বিরোধকে পুঁজি করে গত বৃহস্পতিবার রাতে খাবারের সাথে চেতনা নাশক ওষুধ মিশিয়ে শ্বাসরোধ করে হোসেন আলীকে খুন করা হয়। পরে সহযোগীদের নিয়ে বাড়ির পাশের সেফটিক ট্যাঙ্কে লাশ গোপন করা হয়।
গত শনিবার নিহতের বড় ছেলে মো. ইউনুস বাদী হয়ে মামলা করার পর ৩জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মেয়ের জামাই কামরুল ইসলাম আদালতে স্বীকারোক্তি দিয়েছেন বলে জানান পুলিশ সুপার।
গত শুক্রবার সকালে মাটিরাঙ্গার তবলছড়ি এলাকার নিজ বাড়ির পাশে সেফটিক ট্যাঙ্ক থেকে নিহত হোসেন আলীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন মেয়ের জামাই কামরুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্য বেরিয়ে আসে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com