মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

খাগড়াছড়িতে বাস-জীপ গাড়ি মুখোমুখি সংঘর্ষে জীপ চালক নিহত,আহত-৩

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন,খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্নত্য জেলার মাটিরাঙ্গার সাপমারা এলাকায় শান্তি পরিবহনের সঙ্গে জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে জীপ চালক নিহত ও কমপক্ষে ৩জন আহত হয়েছেন।মঙ্গলবার(২৪ অক্টোবর) সকালে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত চাঁন্দের গাড়ির(জীপ) চালক মো: ইব্রাহিম(৪০) জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পুর্ব মুসলিমপাড়ার বাসিন্দা মৃত আমির হামজার ছেলে।পুলিশ ও আহত যাত্রীরা জানান, সকালের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মাইনীগামী শান্তি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কলা বোঝাই জীপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় চান্দের গাড়িটি (জীপ) দুমড়ে-মুচড়ে যায়।জীপ চালকসহ কমপক্ষে ৪জন আহত হয়। বাসে থাকা যাত্রীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: জাকারিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মাইনীগামী শান্তি পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কলা বোঝাই জীপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় চান্দের গাড়ির (জীপ) চালক নিহত হয়। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত বাস ও জীপ গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com