মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

খাগড়াছড়িতে বিএনপির পিকেটিংয়ে পুলিশের টিয়ারশেল

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন,খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে বিএনপির পিকেটিং এ পুলিশের টিয়ারশেল নিক্ষেপ ও ধাওয়ায় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেছে।রবিবার(২৯ অক্টোবর) সকাল ১০টায় শহরের আদালত সড়কের ভাঙ্গাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারের নেতৃত্বে ভাঙ্গাব্রিজ এলাকায় বিএনপির নেতাকর্মীরা পিকেটিং করে। এ সময় পুলিশ বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করে ও কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওস) তানভির হাসান পরে জানানো হবে বলে জানান।এদিকে হরতালের কারণে দূরপাল্লার যানবাহন না চললেও শহরে সিএনজি অটোরিকশা, টমটম ও রিক্সা চলাচল করছে। তবে দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্ঠান আংশিক বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com