বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

খাগড়াছড়িতে ভারতীয় শাড়িসহ আটক ৩

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার(৬ সেপ্টেম্বর) রাতে জেলা সদরের স্বনির্ভর বাজারস্থ পুলিশ চেক পোস্টের সামনে বিভিন্ন ব্রান্ড ও বিভিন্ন রংয়ের ৯৭৫পিস ভারতীয় শাড়িসহ আসামীদের গ্রেফতার করা হয়।
আসামীরা হলেন, পানছড়ি উপজেলার পুজগাং এলাকার আর্থিক মনু চাকমার সন্তান বড়ুন চাকমা (২৩), একই এলাকার পিত্তলার চাকমার সন্তান বিকাশ চাকমা(২৩) এবং দমদম এলাকার মৃত হানিফ মিয়ার সন্তান মো. সাইফুল ইসলাম(৩১)।চোরাকারবারিরা শাড়িগুলো ২টি মাহিদ্র গাড়িতে করে পানছড়ি থেকে খাগড়াছড়ি সদরে নিয়ে আসছিল। আটককৃত এসব শাড়ির বাজার দর প্রায় ১৯লাখ ৫০হাজার টাকা খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আরিফুর রহমান  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্বনির্ভর বাজারস্থ পুলিশ চেকপোস্টে অবস্থান নিয়ে ৯৭৫টি অবৈধ শাড়িসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com