মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত-১ আহত-২৫

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন,খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১জন নিহত ও অন্তত ২৫জন আহত হয়েছেন।রবিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে আলুটিলা সংলগ্ন সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা(৪৬) গাজীপুরের তোহালতপুর এলাকার আলফাস সরকারের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন।পুলিশ ও আহত যাত্রীরা জানান, সন্ধ্যা ৭টায় দীঘিনালা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি এক্সপ্রেসের একটি বাস সাপমারা এলাকায় পৌঁছালে পুলিশ চেকপোস্টের পর পাহাড়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মাসুদ রানা নামে একজন নিহত হন। এ ঘটনায় কমপক্ষে ২০জন আহত হয়েছেন।খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ৬জনকে মাটিরাঙ্গা ও ৮জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পী জানান, সড়ক দুর্ঘটনায় আহত একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। গুরুতর আহত অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com