বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

খাগড়াছড়িতে হোটেল গাইরিং ও রেস্টুরেন্টকে ২০হাজার টাকা অর্থদন্ড

Reading Time: < 1 minute

খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলা শহরের হোটেল গাইরিং ও রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ডাস্টবিন খোলা রাখা, ফ্রিজে কাঁচা মাছ মাংসের সাথে রান্না করা খাবার রাখা, ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ ইত্যাদি অপরাধে ২০হাজার টাকা জরিমানাসহ প্রাথমিক ভাবে সতর্ক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ওই প্রতিষ্ঠানটির মালিক বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ী এস অনন্ত বিকাশ ত্রিপুরাকে এ অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এ অভিযান পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লিজা। তিনি সাংবাদিকদের জানান, বড় ছোট সকল প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলমান অভিযান অব্যাহত থাকবে। এ অভিযান পরিচালনায় সহায়তা করেন জেলা পুলিশের একটি টিমসহ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com