শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:১২ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

খাগড়াছড়িতে ১১দিনেও মামলার প্রধান আসামি অধরা বাদীকে হুমকি

Reading Time: < 1 minute

আবদুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউপি’র গঞ্জপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর-বাড়ি ভাংচুর, মালামাল লুটপাট, অগ্নিসংযোগ, হামলা মারপিটের ঘটনায় মামলার ১১দিনেও প্রধান আসামিসহ কাউকেও গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। এদিকে ওই মামলা দায়েরের পর আসামিদের পুলিশ গ্রেফতার করতে না পারলেও উল্টো বাদী ও স্বাক্ষীদের বিরুদ্ধে অন্য লোকদের মাধ্যমে মামলা দায়ের করে ও বাদী এবং স্বাক্ষীদের বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়ার অভিযোগ উঠেছে। এতে করে নিরাপত্তাহীনতায় রয়েছে বাদীসহ স্বাক্ষীদের পরিবার।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত (৫ এপ্রিল) সকালে জেলা সদরের একই গ্রামের
মোট ২জনের নাম উল্লেখ করে আবদুল জলিল বাদী হয়ে আমলী আদালতে মামলা দায়ের করেন। মামলার বাদী আবদুল জলিল জানান, মামলাটি দায়ের করার পর থেকে রহস্যজনক কারণে পুলিশ এখন পর্যন্ত মামলার প্রধান আসামিসহ কোন আসামিকে গ্রেফতার করেনি। মামলার আসামিরা প্রভাবশালী ও ১নং আসামী মংথুই মগকে গ্রেফতার না করায় মামলা তুলে নিতে বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। তাই আমার ও স্বাক্ষীদের পরিবার নিয়ে আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। দ্রুত মামলার প্রধান আসামিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে এ মামলার আইও এসআই মিনহাজ বলেন,  মামলার আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারের অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com