রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

News Headline :
রাজস্ব আয় বাড়াতে হবে, নাগরিক সেবায় গুরুত্ব দিতে হবে: রাসিক প্রশাসক রাজশাহীতে মাছ রপ্তানিতে কার্গো বিমান চালুর উদ্যোগ: ভূমিমন্ত্রী বদলগাছীতে ইজারা ছাড়াই খাস পুকুর দখলে বিএনপি নেতার মাছ চাষ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ঠাকুর পরিবারের বিরুদ্ধে ভারতে বসে সৎসঙ্গ বাংলাদেশের মাধ্যমে সরকারী জমি দখল বিক্রি ও টাকা পাচারের অভিযোগ পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার

খাজা টাওয়ারে নিহত গোবিন্দগঞ্জের হাসনা হেনার দাফন সম্পন্ন

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
প্রথম অনাগত সন্তানের জন্ম কোথায় হবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাবার বাড়িতে, নাকি কর্মস্থল রাজধানীর বাসায়? পরিবারের সাথে বেশ কিছু দিন থেকেই পরিকল্পনা চলছিলো এ নিয়ে। নানা স্বপ্ন বুনছিল তার অনাগত শিশুটির জন্ম নিয়ে। কিন্তু পরিবারের সবার স্বপ্নকে মিথ্যে করে দিয়ে সে গোবিন্দগঞ্জের বাবার বাড়িতেই ফিরলো তবে নিষ্প্রাণ দেহে। অনাগত সন্তানকে উদরে ধারণ করেই।হতভাগ্য এই নারীর নাম রানু ফারাবী ওরফে হাসনা হেনা (২৭)। গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর খাজা টাওয়ারে লাগা আগুন থেকে নিজের এবং গর্ভে ধারণ করা অনাগত সন্তানের প্রাণ বাঁচাতে তারে ঝুলে নামতে গিয়ে নিহত হন তিনি। রানু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের সতিতলা গ্রামের হারুন মিয়ার কন্যা।স্বজনরা জানিয়েছেন, রানু ফারাবী ওরফে হাসনা হেনা রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের ৯ম তলায় ইন্টারনেট সার্ভিস কোম্পানি অরবিট-এর সেলস্ বিভাগে চাকুরী করতেন। গত বৃহস্পতিবার বিকেলে ওই ভবনের ১৩তলায় আগুন লাগলে অন্য সবার মতো তিনিও প্রাণ ভয়ে ছোটাছুটি করতে থাকেন। এরই এক পর্যায়ে ইন্টারনেট সরবরাহের তারে ঝুলে নামতে গিয়ে তার ছিঁড়ে নিচে পড়ে যান তিনি। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। তিনি সাত মাসের অন্তঃস্বত্তা ছিলেন। ঘটনার পরপরই পরিবারের লোকজনের কাছে খবরটি নিশ্চিত করেন কোম্পানির ডেপুটি ম্যানেজার নাজমুল হুদা। রাজশাহীর বাসিন্দা আশরাফুল ইসলাম সানি নামে এক যুবকের সাথে তিন বছর আগে তার বিয়ে হয়।ঢাকা থেকে মরদেহ আসার পর শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১২টায় কামারদহ ইউনিয়নের সতিতলা গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com