মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

খুলনার ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে আটক জুয়াড়ী ও মাদক কারবারি সহ ১১ জন

Reading Time: < 1 minute

মোঃ শহিদুল ইসলাম, খুলনা:
খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে মিকশিমিল এলাকা হতে ৪৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী এবং ভান্ডারপাড়া এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগত টাকা উদ্ধার করা হয়েছে। আজ ২৭/০৫/২০২১ইংরেজি বৃহস্পতিবার থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মিকশিমিল এলাকা থেকে মাদক ব্যবসায়ী শোলগাতিয়া গ্রামের আব্দুল্লাহ বিশ্বাস(২০) এবং মিকশিমিল গ্রামের জাহিদুল সরদারকে আটক করে। এ সময় তাদের কাছে থাকা ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপর এক অভিযানে ভান্ডারপাড়া ইউনিয়নের রাজনগর গ্রাম থেকে জুয়া খেলা অবস্হায় ঘোনা বান্দা গ্রামের সঞ্জয় মন্ডল(৪৫),হাজিবুনিয়া গ্রামের বিপ্লব মন্ডল(৩৪) পেড়িখালী গ্রামের মিল্টন মন্ডল(৩১) মলয় মন্ডল(৩২),উলা গ্রামের হাসান গাজী(৩২), রাজনগর গ্রামের নৃপেন সরকার(৪০),ঠাকুর হালদার(৪২),পল্টু হালদার, রাজু হালদার(২৫)কে আটক করে। এ সময় ধৃত জুয়াড়ীদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম হিসেবে একসেট তাস,নগত ১হাজার ৮৪০ টাকা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং জুয়া আইনে পৃথক দুটি মামলা হয়েছে এবং আসামীদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com